• +8809639226688
  • 365/3A, Bilal Hosain Road, ECB Chottor,South Manikdi, Cantonment,Dhaka 1206

Health risks hidden behind viral cake patties, both buyers and entrepreneurs need to pay attention: Hafiz Khan(2) ভাইরাল কেক পট্টির আড়ালে লুকানো স্বাস্থ্যঝুঁকি, নজর দিতে হবে ক্রেতা ও উদ্যোক্তা দুই পক্ষকে : হাফিয খান(2)

Health risks hidden behind viral cake patties, both buyers and entrepreneurs need to pay attention: Hafiz Khan(2)

আইসিটি ভবনের সামনের পথটুকুতে বিকেলের ভিড়। অফিস ফেরত মানুষ, তরুণ-তরুণীরা, কেউ হাঁটছে, কেউ দাঁড়িয়ে আছে কৌতূহলভরে—সামনে সাজানো ছোট টেবিলে নানা রঙের কেক। চকোলেট, রেড ভেলভেট, কাপকেক, ব্রাউনি—সবই নিজের হাতে বানানো বলে দাবি করছে উদ্যোক্তারা।  তাদের চোখে আত্মবিশ্বাসের ঝিলিক—“আমরা নিজেরা বানাচ্ছি, নিজেরাই বিক্রি করছি।”

তাদের এই সাহস ও উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু প্রশ্ন উঠছে—এই কেকগুলো কতটা স্বাস্থ্যসম্মত? আর আমরা ক্রেতারা, সেই মিষ্টি হাসির পেছনের বাস্তবতা কতটা ভাবি?

এই উদ্যোক্তারা হয়তো কোনো চাকরি পাচ্ছে না, কিংবা পেতে চাইলেও নিজেদের কিছু করার তাগিদে রাস্তায় নেমেছে। ছোট পরিসরে শুরু—নিজের বাসায় বানানো কেক, বন্ধুদের সহায়তায় বিক্রি। এটাই তাদের উদ্যোক্তা জীবনের প্রথম ধাপ। তবে চ্যালেঞ্জও কম নয়। তারা জানে না “ফুড হাইজিন সার্টিফিকেট”, “লাইসেন্স” বা “প্রসেসিং স্ট্যান্ডার্ড” কিভাবে পাওয়া যায়। তবুও চেষ্টা করে যাচ্ছে—এটাই উদ্যোগের সৌন্দর্য। কিন্তু উদ্যোগ যদি টিকে থাকতে চায়, তাহলে শুধু স্বপ্ন নয়, নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণও প্রয়োজন।

Read More আরও পড়ুন

IT Bussinessman আইটি ব্যবসায়ী

This report assesses its services, impact, and growth potential in the digital ecosystem
 এই প্রতিবেদনে ডিজিটাল ইকোসিস্টেমে এর পরিষেবা, প্রভাব এবং বিকাশের সম্ভাবনা মূল্যায়ন করা হয়েছে।
Read More আরও পড়ুন

উদ্যোক্তার ভুল: কেন লক্ষ্য নয়, সিস্টেম দরকার?

Read More আরও পড়ুন